"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বালিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হলেন ফরেস্ট গার্ড

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের মোরেনা জেলায় বালি মাফিয়াদের দৌরাত্ম্যে এক ফরেস্ট গার্ড নৃশংস ভাবে খুন হলেন। বালি মাফিয়ারা ট্রাক্টর চালিয়ে একেবারে পিষে মারলেন। মৃতের নাম হরিকেশ গুরজার। হরিকেশ আমবাহ ফরেস্ট রেঞ্জের টহলদারী দলের সদস্য ছিলেন।

বনদপ্তর সূত্রে খবর, গতকাল রাতে হরিকেশ ও বনদপ্তরের পাঁচ জন কর্মী মোরেনার ‘ন্যাশনাল চম্বল ঘড়িয়াল স্যাংচুয়ারির’ নিষিদ্ধ এলাকায় চম্বল নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার খবর পেয়ে আজ ৫৫২ নম্বর জাতীয় সড়কের রাঠোল কাপুরা এবং রানপুর গ্রামের মোড়ে নাকাবন্দি করেছিলেন। এরপর তারা হাইওয়ে দিয়ে বালিবোঝাই ট্রাক্টর আসতে দেখে ওই গাড়ি থামাতে বলেন। হরিকেশ ট্রাক্টরের সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ট্রাক্টর চালক বিনোদ কোরি গাড়ি না থামিয়ে জোরে চালিয়ে বেরিয়ে যান। এর জেরে হরিকেশ ট্রাক্টরের চাকায় পিষ্ট হতেই সেখানে উপস্থিত বনকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রের খবর, রানপুর গ্রাম পেরোনোর পর স্থানীয় একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ থেকে ট্রাক্টর সহ বিনোদের ছবি ধরা পড়েছে। সেই ছবি মোরেনা জেলার সব থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার সমীর সৌরভ ও ডিএফও হরিশ্চন্দ্র বাঘেল সহ জেলার কালেক্টর লোকেশকুমার জাঙ্গিদ দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আর প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন। আপাতত ট্রাক্টর-ট্রলির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে চম্বল নদী থেকে অবৈধ ভাবে বালি তোলা নিয়ে প্রশাসন এবং মাফিয়াদের মধ্যে গোলমাল। ২০১২ সালের ৮ ই মার্চ আইপিএস নরেন্দ্র কুমারকে পাথরবোঝাই একটি ট্রাক্টর পিষে দেয়। ২০১৩ সালে পুলিশের এক কনস্টেবলকে খুন করা হয়েছিল। ২০১৬ সালেও গোয়ালিয়রের এক ফরেস্ট গার্ডকে খুন করা হয়েছিল। তারপর ২০১৮ সালে মোরেনাতেই এক ডেপুটি ফরেস্ট রেঞ্জারকে বালিবোঝাই ট্রাক্টর চালক ট্রাক্টর চাপা দিয়ে খুন করেছিল। আবার ২০২৫ সালে একটি বালিবোঝাই ট্রাক্টর ভিন্ড জেলার লহর এলাকায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিজয় যাদবের গাড়িতে ধাক্কা মেরেছিল। এতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930