"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরের মধ্যে চলন্ত বাসে আচমকা জ্বলে উঠলো আগুন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ৯টা নাগাদ কলকাতায় মহাজাতি সদনের সামনে একটি মিনিবাসে আগুন লেগে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আর মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

জানা গেছে, বিবাদী বাগ রুটের এই মিনিবাস বিরাটির দিকে যাচ্ছিল। কিন্তু মহাজাতি সদনের সামনে আসতেই এই ঘটনাটি ঘটে। এরপর দ্রুত প্রত্যক্ষদর্শীদের সহায়তায় বাসের সমস্ত যাত্রীকে নীচে নামিয়ে আনা হয়। আর তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায়। এদিকে, সপ্তাহের প্রথম দিন এই ঘটনা ঘটায়, পর পর বাস সহ অন্যান্য গাড়ি দাঁড়িয়ে পড়ে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930