"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মধ্যরাতে বিধ্বংসী আগুন লাগলো দক্ষিণ কলকাতার এক হোটেলে

Share

রায়া দাসঃ কলকাতাঃ বড়বাজারের হোটেলের পর এবার আগুন দক্ষিণ কলকাতার ৪৪ এ শরৎ বোস রোডে পাঁচতলা একটি হোটেলের কনফারেন্স রুমে ভয়াবহ আগুন লাগে। ওই সময় হোটেলের একাধিক রুমে ৫০ জনেরও বেশী মানুষ উপস্থিত ছিলেন। তবে কোনো হতাহতের খবর নেই।

আগুন লাগার খবর পেয়েই হোটেল রুম থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। আর দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে কাজ শুরু করে। কিন্তু সময় বাড়তেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরো তিনটি ইঞ্জিন আসে।

মোট পাঁচটি ইঞ্জিন মিলে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর বিপদ এড়াতে ডিএমজির তরফে কনফারেন্স রুমের সব জানলার কাচ ভেঙে দেওয়া হয়। প্রাথমিক ভাবে অনুমান, কনফারেন্স রুমের এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728