"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে দক্ষিণ বিধান নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। আর কাকলি ঘোষ দস্তিদার ওই বক্তব্যের বিরোধীতা করে অমিত শাহকে কটাক্ষ করে যে ভাষা প্রয়োগ করেন, তার পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে ধরেন। আর মমতা সরকারকে কটাক্ষ করে জানান, ‘‘অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু অনেকের পেটে তাতে ব্যথা হচ্ছে। কয়েকজন অপারেশন সিঁদুরের বিরোধীতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সাথে খেলা করেছেন।” এরপরই তৃণমূলের মহিলা ব্রিগেড অমিত শাহর বক্তব্যের পাল্টা জবাব দেন।

কাকলি ঘোষ দস্তিদার বলেন, “বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন। ওঁরা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছে৷ অথচ, মহিলাদের সম্মান করতে হয় কিভাবে? সেটা জানে না। আজকের মন্তব্যের মাধ্যমে তাঁরা আবার প্রমাণ করলেন যে, তাঁদের মুখে নারী সম্মানের বুলি থাকলেও, বাস্তব সম্পূর্ণ ভিন্ন।”


তবে তিনি অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, তা নিয়েই বিজেপি প্রশ্ন তুলে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির দাবী, “কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930