"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাইচ প্রতিযোগীতা চলাকালীন মাঝ নদীতে প্রতিযোগী সহ উল্টে গেল নৌকা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার সময় হঠাৎ নৌকা উল্টে মাঝ নদীতে হাবুডুবু খেল ২০ জন প্রতিযোগী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, খারাপ আবহাওয়া থাকার কারণে নদীতে ব্যাপক ঢেউ ওঠে। তখনই ঢেউয়ের ধাক্কায় জল ঢুকে যায় নৌকায়। মুহূর্তের মধ্যে নৌকা উল্টে যায় মাঝ নদীতে। দুর্ঘটনার কবলে পড়ে হাবডুবু খেতে থাকেন নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেওয়া ২০ জন প্রতিযোগী। তড়িঘড়ি এলাকাবাসী, পুলিশ এবং বিজেপি কর্মীদের তৎপরতায় লঞ্চ নিয়ে গিয়ে নৌকা উল্টে দুর্ঘটনার কবলে পড়া প্রতিযোগীদের উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করায়, বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বাইচ খেলার প্রতিযোগীরা। এক জন প্রত্যক্ষদর্শী শুভঙ্কর গিরি বলেন, “অনেকগুলি নৌকা অংশ নিয়েছিল বাইচ প্রতিযোগীতায়। খারাপ আবহাওয়ার কারণে উত্তাল হয় নদী, ঢেউয়ের ধাক্কায় একটি নৌকা উল্টে যায়। তবে আমাদের তৎপরতায় সকলকে উদ্ধার করতে পেরেছি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031