নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলির ত্রিবেণীতে এক জ্যোতিষীর বাড়িতে দুঃসাহসিক চুরি। বাড়ির তালা ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং এক লক্ষের বেশি নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায় ত্রিবেণী ঘাটের কাছে এই ঘটনা ঘটে। বাড়িতে অসুস্থ মা শয্যাশায়ী ছিলেন। সেই সময় স্ত্রী ও ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলেন জ্যোতিষী জয়দেব বৈরাগী। ফিরে এসে দেখেন, বাড়ির দরজা ভাঙা। ঘরের জিনিসপত্রও ছড়িয়ে রয়েছে।
জয়দেব বৈরাগী জানান, তাঁর বাড়িতেই রয়েছে জ্যোতিষচর্চার চেম্বার। বুধবার রাত ৮টা নাগাদ স্ত্রী টুম্পা ও ছেলে পবিত্রকে নিয়ে ত্রিবেণী বাজারে ফুল ও মিষ্টি কিনতে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসেন। প্রথমে ছেলে বাড়ির দরজার তালা ভাঙা দেখতে পায়। ভিতরে ঢুকে তাঁরা দেখেন, আলমারিও ভাঙা। সেখানেই রাখা ছিল সোনার গয়না ও নগদ টাকা। সব নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে জানান তিনি।
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গত কয়েক দিন ধরেই চুরির ঘটনা ঘটছে। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ত্রিবেণীতে। স্থানীয় বাসিন্দা মৌমিতা রজকও একাধিক চুরির ঘটনার কথা জানিয়েছেন। তাঁর দাবি, পুলিশ দ্রুত ব্যবস্থা পদক্ষেপ করুক এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করুক। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ জ্যোতিষীর বাড়িতে পৌঁছয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা জানা যায়নি।









