"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুজোর আগে প্রসাদ খেতেই মায়ের হাতে মৃত্যু হলো খুদে শিশুর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহারের সমস্তিপুর জেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুজোর আগেই ছটের জন্য তৈরী করে রাখা প্রসাদ খেয়ে ফেলার ‘অপরাধে’ চার বছরের এক শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো তার মায়ের বিরুদ্ধে। ধৃতের নাম রীনা কুমারী। খুনের অভিযোগে সুহানি কুমারী নামে ওই শিশুর মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত নাবালিকার বাবা রাজু পাসোয়ান জানিয়েছেন, সোমবার ভোরে ছটপুজোর জন্য বাড়িতে খাবার তৈরি করছিলেন রীনা। সে সময়ে মায়ের সঙ্গে বাড়িতেই ছিল সুহানি। পরিবারের বাকি সদস্যরা পুজো উপলক্ষে বাড়ির কাছেই একটি ঘাটে গিয়েছিলেন। সেই সময়েই পুজোর জন্য তৈরি করা খাবার থেকে কিছুটা খেয়ে ফেলে সুহানি। এতেই রেগে গিয়ে সুহানিকে বেধড়ক মারধর করেন রীনা। এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়ে সুহানি। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তার।

এরপরেই ওই নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান রীনা। তবে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রীনাকে গ্রেপ্তার করেছে। সুহানির দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাজু ও রীনার তিন সন্তান রয়েছে। তবে, সুহানির এ ভাবে মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রীনার কড়া শাস্তির দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30