"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনতে জারি হতে চলেছে সার্কুলার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে বলে গতকাল ব্যবসায়ীদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসেছে পোস্তা বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার বসেছিল জরুরি বৈঠক। আগামী দশ দিনের মধ্যে কমতে পারে একাধিক পণ্যের দাম, তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে ওই অ্যাসোসিয়েশনের তরফে।

বুধবার পোস্তার ব্যবসায়ীদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেছে অ্যাসোয়িয়েশন। বৈঠকের পরই দেওয়া হবে নির্দেশিকা। ব্যবসায়ীদের সার্কুলার জারি করে এই এরকমই নির্দেশ দিতে চলেছেন বলে জানিয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল। ফলে দিন দশেকের মধ্য়ে সর্ষের তেলের দাম লিটার প্রতি কমতে পারে ৪০ টাকা, চিনির দাম কেজি প্রতি কমে হতে পারে ৬০ থেকে ৬২ টাকা।

পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল জানিয়েছেন, আপাতত কোনও লাভ না রেখে বা অল্প লাভ রেখে ব্যবসা করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের। তিনি বলেন, “ব্যবসায়ীদের বলব, মাস দুয়েক প্রফিট ছাড়া কাজ কর অথবা ৩-৪ শতাংশ লাভে ব্যবসা কর।” গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষি বিপণন দফতরের সঙ্গে একটি বৈঠক করেন। কেন বাড়ছে এই দাম? তা খতিয়ে দেখতে ময়দানে নামার নির্দেশ দেন টাস্ক ফোর্সকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নিতে বলেন তিনি। প্রতি সপ্তাহে আধিকারিকদের বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেন। একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেন তিনি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30