"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র

Share

রায়া দাসঃ কলকাতাঃ গুরুতর অসুস্থ বিধায়ক রেখা পাত্র। হাসপাতালে ভর্তি রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। জানা গিয়েছে, শনিবার অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর অবস্থার আরও অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়েছে তাঁকে। বর্তমানে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা গিয়েছে, গতকাল আচমকাই রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েন। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। আপাতত কোনো জ্ঞান নেই বিধায়কের। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। মস্তিষ্কেও প্রভাব পড়েছে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের শরীরে বিষক্রিয়া রয়েছে। দ্রুত শরীরে অক্সিজেনের মাত্রা কমছে। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশক পাওয়া গিয়েছে। পরিবারও এখনও সেভাবে মুখ খোলনি। তবে, কীভাবে বিষক্রিয়া হয়েছে, তা জানা যায়নি। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বিধায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এরপর জানিয়েছেন, “খাদ্যে বিষক্রিয়ার জেরে রেখা পাত্র অসুস্থ। তবে বিষক্রিয়া ঘটার কারণ পুলিশ খতিয়ে দেখবে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30