"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Share

রায়া দাসঃ কলকাতাঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পরিবার সূত্রের খবর, বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাত ৮টা ৩৫ মিনিটে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। দুর্গাপুজোর সপ্তমীর দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণে ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেখান থেকে সেপটিক শক হয়েছিল, কিডনি নিয়েও মারাত্মক জটিলতা তৈরি হয়েছিল, ভেন্টিলেশনে ছিলেন তিনি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭২ বছর।

২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার তৈরির পর থেকে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। ২০১১ সালে প্রথম যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। ২০২২ সালের অগস্টে মন্ত্রিসভার রদবদলের সময় তাঁর হাতে আসে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব। ২০২৬-এ তৃণমূল সরকার চলে যাওয়ার আগে পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি। রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি নদিয়ার রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ছিল। জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, দলীয় সংগঠন এবং প্রশাসনিক পরিসরে তাঁর উপস্থিতি ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30