"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বুক স্টল তৈরীতে বাধা দিতেই প্রতিবাদে নামলো বামেরা

Share

রায়া দাসঃ কলকাতাঃ উত্তপ্ত বইপাড়া। বই নিয়ে এসএফআই ও পুলিশের সঙ্গে চরম সংঘাত। এসএফআইয়ের দাবি, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও বইয়ের স্টল তৈরিতে বাধা পুলিশ। তারপরই প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন SFI কর্মীরা। বই ছড়িয়ে রাস্তায় বসেই প্রতিবাদ বামেদের। পুলিশে-পুলিশে ছয়লাপ বইপাড়ায়।

সোমাবার সন্ধে থেকে এই ঝামেলা শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের SFI-ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল তৈরি করেছে। তাদের দাবি, বিগত বছরেও তারা এই বুকস্টল তৈরি করেছে নভেম্বর মাসে। চার বছর ধরে এই বইয়ের স্টল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাম ছাত্র সংগঠন। এরপর সোমবার সন্ধে নাগাদা তারা বইয়ের স্টল বাঁধতে আসে। অভিযোগ, তখনই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বলা হয়, ফুটপাথ আটকে বা সাধারণ মানুষের সমস্যা করে বইয়ের স্টল করা যাবে না।

এ দিকে পাল্টা আবার বাম ছাত্র সংগঠনের দাবি , বিগত বছরে প্রশাসনের পক্ষ থেকে যে যে অনুমতি প্রয়োজন ছিল সেই সব অনুমতি তাঁদের রয়েছে। কিন্তু এরপরও পুলিশ বুকস্টল করতে বাধা দিচ্ছে। যদি পুলিশ শান্তিপূর্ণভাবে বুকস্টল না করতে দেয়, তাহলে তারা রাস্তায় বসে পড়বে। এবং রাস্তায় বসেই বই বিক্রি করবে। গতকাল সন্ধেবেলায় এই নিয়েই বাক-বিতণ্ডা বাধে। এ দিকে, কলেজ স্ট্রিটে রয়েছে পুলিশি পাহারা। দাঁড়িয়ে রয়েছে পুলিশের প্রিজন ভ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশি প্রহরা বাড়ছে। অপরদিকে, সকাল ১০টা থেকে বামেরা জমায়েত করবে।


SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “আমরা যে বুকস্টল করতে চেয়েছি, তাতে কোথাও কারও অসুবিধা হওয়ার কথা নয়। এটা ওই বুকস্টলের পঞ্চম বর্ষ। আগে কোনও দিন সাধারণ মানুষের অসুবিধা হয়নি, ট্রাফিকেরও অসুবিধা হয়নি।” অন্যদিকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “যাঁদের বই কেউ কেনে না, পড়ে না। ওরা নিজেরাও পড়ে না। শুধু এই সব স্টল করে খবরে থাকার চেষ্টা। ওদের নিয়ে বেশি চিন্তার দরকার নেই। কেবল নাটকবাজি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30