"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ম্যানহোলে পড়ে মর্মান্তিক মৃত্যু বছর চারেকের এক খুদের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির বাপ্রোলা এলাকার নাংলি বিহার এক্সটেনশনে খেড়ি বাবা পুলের কাছে প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে অবশেষে গতকাল নিলোঠি এলাকার একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ৪ বছর বয়সী এক শিশুর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ওই শিশুকে উদ্ধারের পর তার দেহে একাধিক ক্ষতের দাগ মিলেছে। প্রাথমিক অনুমান, নিকাশি জল পরিশোধন কেন্দ্রের বিশালাকার ঘূর্ণায়মান মেশিনের ধাক্কাতেই শিশুটির দেহ ক্ষতের দাগ মিলেছে।

সূত্রের খবর, ১০ ই নভেম্বর বিকেলের দিকে আউটার দিল্লির রণহোলা থানায় শিশুটির নিখোঁজ হওয়ার খবর আসে। সেদিন মায়ের সঙ্গে দাস গার্ডেন পার্কে গিয়েছিল ওই শিশু। শৌচকর্ম করার জন্য নালার দিকে যাওয়ার সময়ে অসাবধানতাবশত একটি খোলা ম্যানহোলের ভিতরে পড়ে যায় সে। দিল্লি পুলিশ, দমকল বাহিনী, স্থানীয় ডুবুরি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় । নর্দমা ও নালা একসঙ্গে যুক্ত থাকায় প্রথমে শিশুটির খোঁজ পেতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। মঙ্গলবার প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালিয়েও কোনও হদিস মেলেনি। এর পরে অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাতে তল্লাশি স্থগিত রাখা হয়।

পরে বুধবার সকালে ফের তল্লাশি শুরু হলে নিহাল বিহারের নিলোঠি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে শিশুটির খণ্ডবিখণ্ড দেহ মিলতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। জল বোর্ডের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনের পর দাবী করেন, “ওই নিকাশি লাইন সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনস্থ। দুষ্কৃতী বা সমাজবিরোধীরা ম্যানহোলের ঢাকনা ভেঙে ফেলায় এই বিপত্তি ঘটেছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্য একটি বেআইনী ঘটনার জেরে ওই এলাকায় আগেই পুলিশ সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছিল। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, “আবাসিক এলাকায় খোলা ম্যানহোল ও ঢাকনাহীন নর্দমাগুলি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উদাসীনতাতেই এমন অকালমৃত্যু ঘটলো।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30