নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ সাতসকালে সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৪.৯ ছিল। সূত্রের খবর, ভূকম্পনের কেন্দ্রস্থল গেইজিং। এদিন ভোরবেলা আচমকা মাটি কেঁপে ওঠায় স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। এর জেরে অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। শুধু গ্যাংটক নয়, এদিন মূলত জলপাইগুড়ি সহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। তবে এখনো অবধি কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।










