"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুজোয় ফুচকা খেয়ে অসুস্থ শিশু সহ শতাধিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ অষ্টমীর রাতে ফুচকা খেয়ে কোলাঘাটে শিশু-সহ অসুস্থ শতাধিক। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ জন ফুচকাওয়ালাকে আটক করেছে পুলিশ।

কোলাঘাটের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অসুস্থদের চিকিৎসা এবং সরকারি চিকিৎসকের তত্ত্বাবধানে মেডিক্যাল টিম পাঠিয়ে ফুচকার গুণমান যাচাইয়ের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। সংগঠনের ব্লক কমিটির কার্যকরি সভাপতি নারায়ণচন্দ্র নায়ক জানান, গত ১৮ অক্টোবর, রবিবার থেকে সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সাগরবাড় গ্রামের বাসিন্দা সন্তোষ মান্না নামে এক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়ে পদমপুর, দেউলবাড়, রেনুবাড়, বরদাবাড় গ্রামের প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাকি অসুস্থদের মধ্যে বেশ কয়েক জনের এখনও স্যালাইন চলছে বাড়িতে। জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, তিনি ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-কে ফুচকার নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, তিনি ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031