"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রতিমা নিরঞ্জনের গাড়ির চাকা নর্দমায় পড়তেই রক্তাক্ত হলো যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ প্রশাসনের তরফে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ছিল কড়া নজরদারি। প্রতিমা নিরঞ্জনের সময়ে যাতে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয়, তার জন্য হুগলী জেলা প্রশাসন সব রকমের ব্যবস্থা নিয়েছিল। লাইন দিয়েই প্রত্যেকটা গাড়ি ঘাট অবধি যাচ্ছিল। কিন্তু বারোয়ারি একটি গাড়ি লাইন ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ঘটে গেল। রাস্তার পাশে বিসর্জন দেখতে আসা যুবককে ধাক্কা। গাড়ির ডানদিকের চাকা পড়ে যায় হাইড্রেনে। তার নিচে আটকে থাকে যুবক। প্রায় আধ ঘণ্টা ওইভাবেই গাড়ির চাকার নিচে আটকে থাকলেন যুবক। ভয়ঙ্কর ঘটনা ব্যান্ডেল চুনিমিঁলয়ার ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যান্ডেল বলাগড় যুব সংঘের এক সদস্য তাদের প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন প্রতিমা নিয়ে। এক এক করে সব গাড়ি লাইন দিয়ে অপেক্ষা করছিল। সেই সময় হঠাৎ অন্য এক বারোয়ারি পুজোর গাড়ি লাইন ভেঙে এগোতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শম্ভূ দে কে ধাক্কা মারে। নদর্মায় পরে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে থাকেন ওই যুবক। গাড়ির ডান দিকের চাকা রাস্তার পাশের নর্দমায় আটকে যায়। প্রায় আধ ঘন্টা গাড়ির নিচে আটকে থাকেন ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দা পুলিশ ও দমকলের চেষ্টায় তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায়। তাঁর মাথায়, মুখে ও পিঠে গুরুতর আঘাত লাগে। বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

পরে তাঁকে কল্যাণী AIIMS হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল যাদব-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন। স্থানীয় সূত্রে খবর পিক আপ গাড়িটি খালাসি চালাচ্ছিল। গাড়ি ও খালাসিকে আটক করেছে পুলিশ। চন্দননগর পুলিশের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় বলেন, চুনিমিঁঞার ঘাটে বিসর্জন চলছিল।গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। একটা পিকআপ গাড়ি ডান দিক দিয়ে কাটিয়ে লাইন ভেঙে বেরোতে গিয়ে ডান দিকের হাইড্রেনে পড়ে যায়। রাস্তা যদিও যথেষ্ট চওড়া। গাড়ির ফিটনেস পরীক্ষা করা হবে।


হুগলী যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপন হাজরা চুনিমিঁঞার ঘাটে বিসর্জন দিতে গিয়েছিলেন। ঘটনা তাঁর সমানে ঘটে। তিনি বলেন, “ব্যান্ডেলের পরোটার দোকান আছে যুবকের।পাড়ার ঠাকুর বিসর্জন দিতে এসেছিল। দুর্ঘটনার পর আমরা আহতকে ড্রেন থেকে তোলার চেষ্টা করি সবাই মিলে। কিন্তু তখনই তোলা যায়নি। আধ ঘণ্টা পরে তাঁকে কোনওভাবে তুলে হাসপাতালে পাঠানো হয়।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30