নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে বুধবার দিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পর এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “আজ নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো ও আচার-অনুষ্ঠান পালন করেছি। দেশের প্রতিটি প্রান্তে বসবাসকারী আমার পরিবারের সদস্যদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছি। বিঘ্নহর্তার কৃপায় সকলের কল্যাণ হোক এবং দেশ যেন নিরন্তর উন্নতির পথে এগিয়ে যায়।”

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি প্রশাসনের শীর্ষে মোদীর রাজনৈতিক যাত্রা শুরু। ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর ২০১৪ সালের মে মাসে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তারপর থেকে টানা ওই পদে রয়েছেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা ২৫ বছরের নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রি২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। ২০১৪ সালের মে মাস পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। এরপর ২০১৪ সালের মে মাসে দেশের প্রধানমন্ত্রী হন। তারপর থেকে টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি। সভা।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প যাত্রা’ নামে একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। গুজরাটের বডনগর থেকে বারাণসী পর্যন্ত ওই র্যালি এদিন বারাণসীতে পৌঁছনোর কথা। প্রশাসক মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীরও যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বারাণসীতে আয়োজিত ‘নমো বুক ফেস্ট: কাশী এডিশন’-এ যোগ দেবেন জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি আকি আবে। রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ।
Sponsored Ads
Display Your Ads Here









