"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় মৃত্যু হলো ৪ শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের বৃন্দাবনের চৈতন্য বিহারের সংস্কৃত স্কুল নামে একটি আবাসিক স্কুলে ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ৪ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আর এক জন পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। মৃতদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। প্রাথমিক ভাবে অনুমান, ট্যাঙ্কে নেমে কোনও বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার কারণেই মৃত্যু হয়েছে ওই ৪ জনের।

স্থানীয় সূত্রে খবর, ওই আবাসিক স্কুলের ট্যাঙ্কটি প্রায় ১২ থেকে ১৪ ফুট গভীর। মঙ্গলবার ট্যাঙ্কের জল থেকে দুর্গন্ধ বের হওয়ায় পড়ুয়ারাই তা পরিষ্কার করতে উদ্যোগী হন। তাঁরা প্রাথমিক ভাবে একটি মোটর ব্যবহার করে ট্যাঙ্ক থেকে জল এবং পাঁক বের করার চেষ্টা করেন। তবে, ঠিকমতো পরিষ্কার না হওয়ায় এক পড়ুয়া ট্যাঙ্কের মধ্যে নেমেছিলেন। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হলেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁর চার সহপাঠী তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কের মধ্যে নেমে যান। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, অসুস্থ পড়ুয়ার নাম রুদ্র। বর্তমানে তাঁকে মথুরার জেলা হাসপাতালে রাখা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা জানতে একটি তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। পড়ুয়াদের দিয়ে কেন জলের ট্যাঙ্ক পরিষ্কার করানো হলো তাও তদন্ত করে দেখা হবে। এ ছাড়া, এলাকার অন্যান্য আবাসিক স্কুলেও যথাযথ সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না তাও তদন্ত করে দেখা হবে জানিয়েছে প্রশাসন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031