"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮ নাবিক

Share

ব্যুরো নিউজঃ ইরানঃ ইরানের সঙ্গে চলতি সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালীতে আমেরিকান বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সূত্রের খবর, গত ১৪ ই সেপ্টেম্বর ইরানের একটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল হরমুজ প্রণালীতে একটি জাহাজে আঘাত হানে। সেই জাহাজে থাকা আট আমেরিকান নাবিক আহত হন। ঘটনার সময়ে তাঁরা একটি ব্যাটেলিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে কাজ করছিলেন।

তবে আহত আট নাবিকের কারও আঘাত গুরুতর নয় বলে মার্কিন আধিকারিকদের দাবি। জাহাজে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পরে বিষাক্ত রাসায়নিক ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি, মাথাব্যথা-সহ মস্তিষ্কে আঘাত বা concussion-এর মতো উপসর্গ দেখা যায় বলে জানা গিয়েছে। কিছুদিন চিকিৎসার পরে ফের সুস্থ হয়ে তাঁরা কাজে যোগ দিয়েছেন বলে খবর। হামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, যে জাহাজে মার্কিন নাবিকরা ছিলেন সেটি আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ছিল না। মার্কিন আধিকারিকরা জাহাজটির নির্দিষ্ট ধরন প্রকাশ করেননি। ফলে হামলার সময় জাহাজটির সঠিক ভূমিকা বা মিশন কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।

১৪ সেপ্টেম্বর হামলা হলেও ঘটনাটি তখন প্রকাশ্যে জানায়নি পেন্টাগন। প্রায় দুই সপ্তাহ পরে মার্কিন আধিকারিকদের সূত্রে বিষয়টি প্রকাশ্যে আসে। পেন্টাগনের Defense Casualty Analysis System-এর তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ইরান সংঘাতে ৮৬১ জন আমেরিকার সার্ভিস মেম্বার আহত হিসেবে নথিভুক্ত ছিলেন। ১৪ সেপ্টেম্বরের হামলায় আট নাবিকের আহত হওয়ার ঘটনা প্রায় ১০ দিন পর ওই তালিকায় যুক্ত করা হয়। এক মার্কিন আধিকারিকের ব্যাখ্যা, কিছু আঘাতের উপসর্গ সঙ্গে সঙ্গে প্রকাশ পায় না এবং casualty database-ও তাৎক্ষণিক ভাবে আপডেট হয় না।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930