"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খাস কলকাতাতে সন্তান প্রসব করলো নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত যুবক

Share

রায়া দাসঃ কলকাতাঃ এবার কলকাতাতেই ১৬ বছরের কিশোরী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তার পর সদ্যোজাতকে চিকিৎসার প্রয়োজনে কলকাতার চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ঘটনাটি জানতে পারে পুলিশ। আপাতত যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী এন্টালির বাসিন্দা। ধৃত যুবকও এন্টালি এলাকায় থাকেন। তাঁর বয়স ১৯ বছর, নাম সমীর আলম। তাঁর বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। যোগ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারাও। কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর থেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছিলেন অভিযুক্ত। একাধিক বার যৌন নিগ্রহ করা হয়েছে। তার জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সোমবার বাড়িতেই সে সন্তান প্রসব করেছে। সন্তানকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় সে।

হাসপাতালে কিশোরী নিজের আধার কার্ড জমা দেওয়ার পর তার বয়স সম্পর্কে নিশ্চিত হন চিকিৎসকেরা। থানায় খবর দেওয়া হয় তৎক্ষণাৎ। হাসপাতালের অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় প্রথমে ‘জ়িরো এফআইআর’ দায়ের হয়। তা পাঠিয়ে দেওয়া হয় এন্টালি থানায়। তার ভিত্তিতে অভিযুক্ত সমীরকে খুঁজে বার করে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে। নাবালিকার সঙ্গে যুবকের বিয়ে হয়েছিল কি না, আর কারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।


কিছু দিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাল্যবিবাহ রুখতে কড়া হচ্ছে রাজ্য সরকার। ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দেবে, তাদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ, সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরে দু’টি পৃথক ঘটনায় পূর্ব বর্ধমানের রায়না এবং ভাতার থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। উভয় ক্ষেত্রেই ১৮ বছরের গণ্ডি পেরোনোর আগে কিশোরীদের বিয়ে এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930