"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আবারও ধস নেমে পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুশিদাবাদঃ নিউ ফরাক্কা রেলস্টেশন থেকে কয়েক মিটার দূরে রেল লাইনের নীচের মাটি ধসে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই আবারও বিপর্যয়। ফের নামল ধস। ট্রেন লাইন থেকে ১৫ মিটার ধস নেমেছে। ফলে ওই লাইন মেরামত করতে আরও বেগ পেতে হচ্ছে রেলকর্মীদের। আপাতত ট্রেন চলাচল শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।


বিপর্যয়ের অংশের কাজ চলাকালীনই নতুন করে মাটি বসে গিয়েছে বলে সূত্রের খবর। নিউ ফরাক্কা স্টেশনের আপ লাইনের নীচে যে অংশে বৃহস্পতিবার ভোররাতে ভূমিধসের জেরে বিপর্যয় ঘটে, তার থেকে কিছুটা দূরে ফের নতুন করে ধস নেমেছে শুক্রবার সকালে। পাশে থাকা নয়ানজুলির জল বেড়ে যাওয়ায় রেল লাইনের মাটি নরম হতে শুরু করেছে। ফলে জায়গায় জায়গায় নামছে ধস।

নতুন করে প্রায় ১৫ মিটার গভীর এই ধস নেমেছে। বসে গিয়েছে রেল লাইন। বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কাজ চলাকালীন এই ধস নামায় পরিস্থিত যে আরও খারাপ হচ্ছে, তা ইতিমধ্যে মেনে নিয়েছেন রেলের কর্তারা। ফলে, শুক্রবার সন্ধ্যার দিকে যেটুকু ট্রেন চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, তাও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে রেল। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সংযোগ বড়সড় বিপর্যয়ের মুখে। এদিকে, আরও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদে। শুক্রবার ও শনিবাপ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদে। বৃষ্টিতে ধস সামাল দেওয়াই এখন চ্যালেঞ্জ রেলের। বীরভূমেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জেরে সক্রিয় বর্ষা। আবার বৃষ্টি নামলে কাজের গতি মন্থর হয়ে যাবে।


উত্তরবঙ্গের সব ট্রেন বাতিল
12345 Howrah – Guwahati Saraighat Express

13147 Sealdah – Bamanhat Uttarbanga Express


13149 Sealdah – Alipurduar Kanchankanya Express

13163 Sealdah – Saharsa Hate Bazare Express


13153 Sealdah – Malda Town Gour Express

12343 Sealdah – New Alipurduar Darjeeling Mail

13189 Sealdah – Balurghat Express

12377 Sealdah – New Alipurduar Padatik Express

13115 Sealdah – Jalpaiguri Road Humsafar Express

13145 Kolkata – Radhikapur Express

13159 Kolkata – Jogbani Express

15961 Howrah – Dibrugarh Kamrup Express

27575 Howrah – Kamakhya Vande Bharat Sleeper Express

13033 Howrah -Katihar Express

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930