"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম-ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ডিম-ইট-পাটকেল ছোঁড়া হতে পারে, এই আশঙ্কা ছিলই। সেই মতো থানা থেকে বার করার সময়ে মাথায় হেলমেটও পরানো হয়েছিল। কিন্তু তার পরেও বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেলেন না আরজি কর সৎকারকাণ্ডে গ্রেপ্তার হওয়া সোমনাথ দে। পুলিশি নিরাপত্তার মধ্যেও পানিহাটির পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথকে লক্ষ্য করে ডিম-ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার ভোরে বেঙ্গালুরু থেকে সোমনাথকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বৃষ্টির মধ্যেই তাঁকে খড়দহ থানায় নিয়ে যান তদন্তকারীরা। তার পর থেকেই থানার বাইরে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে দুপুরে সোমনাথকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার জন্য খড়দহ থানা থেকে তাঁকে বের করা হলে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, সেই সময়ে সোমনাথকে লক্ষ্য করে ডিমের পাশাপাশি ইট-পাটকেলও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তাঁর মাথায় হেলমেট পরিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েক জন পুলিশকর্মীও সামান্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

এরপরে কোনও রকমে সোমনাথকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়। কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে রওনা দেয় পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের পাশাপাশি তাঁর ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্তে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে কী নির্দেশ দেয়, এখন সে দিকেই নজর রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031