"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রতিবেশী দেশের জন্য জীবনদায়ী ওষুধ পাঠালো ভারত

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিপর্যস্ত নেপাল। পাশে দাড়ালো ভারত। ৫.৫ টন প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জনের উদ্ধারকারী দল নিয়ে নেপালের উদ্দেশ্যে উড়ে গেল ভারতীয় বায়ুসেনার পঞ্চম এয়ারক্রাফ্ট। ভারতের তরফে আগে পাঠানো ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গ্রাউন্ডজিরো রসূয়ার ক্যাম্পে। নেপাল সেনার হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধারকাজে যুদ্ধকালীন তৎপরতায় সহযোগিতার জন্য সশস্ত্র সীমা বল বা এসএসবি-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইন্দো-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এস এস বি। ২৬ শে আগস্ট থেকে ২ সেপ্টেম্বর। হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে মঙ্গলবার পর্যন্ত ১০০৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ নেই চার হাজারেও বেশি মানুষের। তবে আরও কোনও ভারতীয় উদ্ধার হয়েছে কিনা, সে তথ্য এখনও স্পষ্ট নয়। কীভাবে নেপালের বিপর্যয়ে মৃতদের দেহ শনাক্ত করতে হবে, যদি তাঁরা ভারতীয় হন, তাহলে স্বজন বলে পরিচয় দিয়ে কীভাবে দেহ ভারতে ফিরিয়ে আনতে হবে, তা নিয়ে ভারতীয় দূতাবাস বিশদে জানিয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের মতে, উষ্ণায়নের কারণে নেপালে বিপর্যয়ের ঝুঁকি ক্রমেই বাড়ছে। গত সপ্তাহের হড়পা বান সেই নিয়েই সতর্ক করছে মানুষজনকে। এই নিয়ে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জও।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930