নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রায়শই দেখা যায়, রেলের স্টেশনে বা রেলের কামরায় পানের পিক ফেলা থেকে রেলের কামরায় লেখা রয়েছে। এবার সেই সব বন্ধ করতেই বড় পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে। এবার থেকে যদি কেউ এমন কোনও কাজ করেন, যা রেলওয়ে স্টেশন চত্বরে করা গর্হিত অপরাধ, তাহলে সংস্লিষ্ট ব্যক্তিকে বড় অঙ্কের জরিমানা করবে রেলওয়ে। আগের জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হল, কারণ যাতে রেল স্টেশন ও বগির ভেতর কড়াভাবে পরিচ্ছন্নতা বজায় থাকে। এমনকি যাত্রীরা যাতে নোংরা না ছড়ান, তাই এই সিদ্ধান্ত।

২৪ শে আগস্ট প্রকাশিত সরকারি গেজেটে রেল মন্ত্রকের পক্ষ থেকে ‘Indian Railways (Penalties for Activities Affecting Cleanliness at Railway Premises)’ কার্যকর করা হয়েছে। নতুন এই সংশোধনী অনুযায়ী, ২০১২ সালের ৪ ডিসেম্বর যে নিয়ম তৈরি করা হয়েছিল, সেই নিয়ম বদলিয়ে আগের সর্বোচ্চ ৫০০ টাকার বদলে জরিমানার পরিমাণ বাড়িয়ে সরাসরি ১০০০ টাকা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যদি কেউ ঘটনাস্থলে ১০০০ টাকার জরিমানা দিতে অস্বীকার করেন, তাঁকে উপযুক্ত আদালতে পেশ করা হবে। সেই ক্ষেত্রে আদালত অভিযুক্তের উপর সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করতে পারে। নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া খোলা জায়গায় ফেললেই ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বেশ কিছু কাজে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে–
১] প্ল্যাটফর্ম, রেল চত্বর বা ট্রেনের কামরায় আবর্জনা ফেলা যাবে না।
২] যেখানে সেখানে থুতু বা পান-গুটকার পিক ফেলা।
৩] প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ করা।
৪] বাথরুম ছাড়া খোলা জায়গায় স্নান করা বা খোলা জায়গায় রান্না করা।
৫] পশু-পাখিকে খাবার খাওয়ানো।
৬] গাড়ি ধোয়া, জামাকাপড় কাঁচা, বাসন মাজা।
৭] বিনা অনুমতিতে মালপত্র মজুত রাখা।
Sponsored Ads
Display Your Ads Here
রেলের সম্পত্তি নষ্ট করা করা যাবে না। এমনকি ট্রেনের বগি বা রেল চত্বরের কোনও অংশে অনুমতি ছাড়া পোস্টার মারা, দেওয়াল লিখন বা ছবি আঁকা সম্পূর্ণ নিষিদ্ধ। মার্কার দিয়ে নাম লেখা বা বিকৃত করার চেষ্টা করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এমনকি যেসব বিক্রেতা বা হকাররা জিনিস বিক্রি করছেন, তাঁদেরও তাঁদের দোকানে ডাস্টবিন রাখতে হবে ও সেখানেই বর্জ্য ফেলতে হবে।










