"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘পোকা ধরা চাল বা গম দিলে বাড়ি নিয়ে যাবেন না। প্রতিবাদ করবেন’, রাজ্যবাসীকে সাফ বার্তা খাদ্যমন্ত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া আচমকা বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের রেশন দোকানের সারপ্রাইজ ভিজিটে গিয়ে চাল-ডাল-গম খতিয়ে দেখে রেশন দোকানের গ্রাহকদের প্রতিবাদী হওয়ার বার্তা দিলেন। তার পরে গ্রাহকদের বলে দেন, ‘ডিলার খারাপ জিনিস দিলে নেবেন না।’

এদিন প্রথমে আদিবাসী প্রধান ধুলকুমারী গ্রামে যান খাদ্যমন্ত্রী। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তার পরে যান রেশন দোকানে। চাল-ডাল-গম সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। ডিলারদের হুঁশিয়ারির সুরে বলেন, ‘কোনও গ্রাহককে খারাপ জিনিস দেবেন না। এ নিয়ে যেন ডিপার্টমেন্টে কোনও অভিযোগ জমা না পড়ে।’ এর পরেই গ্রাহকদের প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। রেশন দোকানে দাঁড়ানো স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘পোকা ধরা চাল বা গম দিলে বাড়ি নিয়ে যাবেন না। প্রতিবাদ করবেন। সঙ্গে সঙ্গে বলবেন, খারাপ চাল নেব না।’ ভালো মানের চাল-গম দিতে ডিলার বাধ্য বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।

দুর্নীতির সঙ্গে কোনও আপস নয় বলেও বার্তা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ এর আগে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। জেলেও পাঠানো হয়েছে।’ সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও সাসপেনশনের মতো কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, দুর্নীতির ক্ষেত্রে এই সরকার কোনও রকম আপস করবে না। খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারাও। অভাব অভিযোগ জানান। কান্ত মুর্মু নামে এক স্থানীয় বাসিন্দা জানান, মন্ত্রী তাঁদের কাছে রেশন ঠিকমতো মিলছে কি না, চাল-গমের মান কেমন, সে বিষয়ে খোঁজ নেন। ইদানিং আটার বদলে গম দেওয়া হচ্ছে। এতে তাঁরা খুশি বলেও খাদ্যমন্ত্রীকে জানিয়েছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30