নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর পান্ডুয়ার হরাল হাটতলা এলাকায় বেআইনী গাঁজা বিক্রির অভিযোগ উঠলো। এই ঘটনায় প্রায় দশ কেজি ৫২২ গ্রাম গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজু কর্মকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু কর্মকার নিজের বাড়ি থেকেই বেআইনিভাবে গাঁজা বিক্রি করছিলেন বলে অভিযোগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে পান্ডুয়া থানার পুলিশ হরাল হাটতলা সংলগ্ন ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১০ কেজি ৫২২ গ্রাম বেআইনি গাঁজা উদ্ধার হয়। এরপরই রাজু কর্মকারকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে আজ বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়। গাঁজা কোথা থেকে আনা হত এবং কীভাবে এই কারবার চলত তা জানতে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পান্ডুয়া থানার পুলিশ। গোটা ঘটনার আরও তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সূত্রে মারফত খবর পেয়ে আগে থেকেই সজাগ ছিল পুলিশ। ১১৬ নম্বর জাতীয় সড়ক গড়ফার কাছে বাস থেকে নামতেই সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল পুলিশ। তার কাছে থাকা পিঠব্যাগ থেকে উদ্ধার হয় ৯কেজি ৪৫০ গ্রাম গাঁজা। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ জানতে চাইছে এই গাঁজা কোথায় থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই গাঁজা পাচার চক্রে আরো কারা কারা জড়িত আছে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here









