"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মিড-ডে মিল খেয়ে আচমকা অসুস্থ ২৭ জন পড়ুয়া

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ সরকারী স্কুলের মিড-ডে মিল খেয়ে অসুস্থ অন্তত ২৭ পড়ুয়া। রাজস্থানের কোটা জেলার রানপুর থানা এলাকার পুনিয়া দেওলি গ্রামের সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা। সোমবার দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খুদে পড়ুয়াদের একাংশ। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুলে শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হয় অন্য পড়ুয়ারা। তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার।

সূত্রের খবর, সোমবার স্কুলে মোট ১৩০ জন পড়ুয়ার মধ্যে ১১০ জন উপস্থিত ছিল। যারা অসুস্থ হয়ে পড়ে তারা প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া। এ দিন মিড-ডে মিল খাওয়ার প্রায় দু’ঘণ্টা পরে হঠাৎই পড়ুয়ারা একে একে অসুস্থ হতে শুরু করে। অসুস্থ পড়ুয়াদের মাথা যন্ত্রণা, মাথা ঘোরা এবং বমি হতে থাকে। এ দিনের মিড-ডে মিলে পড়ুয়াদের কুমড়োর তরকারি, ডাল এবং চাপাটি দেওয়া হয়েছিল। স্কুল ছুটির সময়ে একাধিক পড়ুয়া অসুস্থ বোধ করায় প্রধান শিক্ষক চন্দ্র প্রকাশ তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

অসুস্থ পড়ুয়াদের মধ্যে ১৭ জনকে কোটার নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চার জনকে ওয়ার্ডে ভর্তি রেখে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও, আরও চার পড়ুয়াকে কোটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, খুদে পড়ুয়াদের বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাজস্থানের জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রূপ সিং মীনা। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা সমবায় সমিতি এ দিনের মিড-ডে মিলের খাবার এলাকার আট-ন’টি স্কুলে সরবরাহ করেছিল। বাকি কোনও স্কুল থেকে পড়ুয়াদের অসুস্থ ও অভিযোগ আসেনি।


তাই মিড-ডে মিলের কারণেই পডুয়ারা অসুস্থ কি না, তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। স্কুলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে এবং খাবারের ল্যাব টেস্টের রিপোর্ট এলেই আসল কারণ স্পষ্ট হবে। অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন রাজস্থানের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার। তিনি অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানিয়েছেন, চিকিৎসাধীন পড়ুয়ারা এখন বিপদ মুক্ত। একই সঙ্গে ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলে পরিবেশন করা মিড-ডে মিলের গুণমান কেমন ছিল এবং খাবারে কোনও বিষক্রিয়া ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31