অন্বেষা দেঃ কলকাতাঃ এবার কলকাতার আরেক সরকারী স্কুল। আজ সকাল প্রায় ১০টা নাগাদ মিত্র ইন্সস্টিটিউশনের এক প্রথম শ্রেণীকে পড়ুয়াকে সাপ বাম হাতে ছোবল মারলো। নাবালক এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত, তার অবস্থা স্থিতিশীল। আহত নাবালকের নাম দৃপ্ত পাল। টলিগঞ্জের বাসিন্দা।

পরিবার সূত্রে খবর, স্কুলের ভিতরে শিশুরা খেলা করছিল। সেই সময় কোনও ভাবে একটি সাপ ছোবল মারে। ক্লাসরুমের ভিতরে সাপ ঢুকল কীভাবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে, ওই নাবালককে সাপে ছোবল মারার পরই সে স্কুলের শিক্ষকদের জানায়। সঙ্গে সঙ্গে তাঁরা তাকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে এমারজেন্সিতে ভর্তি করা হয়। এরপর তার রক্তের পরীক্ষা করা হয়। রিপোর্টে সাপের বিষ মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।

শিশুর মা জানান, “স্কুল কিন্তু অপরিষ্কার নয়। গাছপালা তেমন নেই যে সাপ আসবে। ওইটাই তো আমি অবাক হয়েছি। আমি প্রথমে ভেবেছি আমার ছেলে তো ছোট ওকে হয়ত অন্য কিছু কামড়েছে বলতে পারছে না। পরে যখন রক্ত পরীক্ষার রিপোর্ট এল তখন দেখলাম সাপের বিষ পাওয়া গিয়েছে।” এর আগে হেরিটেজ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীকে সাপে ছোবল মেরেছিল। বিকেলে ক্যাম্পাসের মধ্যেই শৌচাগারে গিয়েছিল শিশুটি। সেখানেই তাকে সাপে কামড়ায়। সাপটি প্রায় দেড় ফুট লম্বা ছিল বলে জানা গিয়েছে। পরে হাসপাতালে ভর্তি হয় আহত শিশুকে। সেই ঘটনার পর এবার সরকারি স্কুলে সাপের ছোবল শিশুকে।
Sponsored Ads
Display Your Ads Here









