"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

SSKM এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা আচমকাই এসএসকেএমে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় এক শিশু-সহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক ৮টা নাগাদ ইউরোলজি বিভাগের কাছে থাকা একটি বিশাল পুরনো গাছ হঠাৎ করেই উপড়ে ভেঙে পড়ে। সে সময় স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বরে রোগী ও পরিজনদের ভিড়। গাছটি একেবারে ওই মহিলার মাথায় ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গাছের নীচে চাপা পড়ে এক শিশু ও আরও এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ও পুলিশ উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে দ্রুত এসএসকেএমের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো গাছটির প্রতি আগে থেকেই নজর দেওয়ার কথা প্রশাসনের। টানা বৃষ্টির মাটি আরও আলদা হয়ে গিয়েছে। ভিড়ে ঠাসা সরকারি হাসপাতালে সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031