নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ আজ সকালবেলা থেকে দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্যুরো) ঝাড়গ্রামের একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। এরপর অবশেষে পুরুলিয়া জেলা খাদ্য সরবরাহ দফতরের এক পলাতক কর্মীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী সূত্রে খবর, পুরুলিয়া জেলার খাদ্য সরবরাহ দফতরে কর্মরত মোট ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।

যদিও সেই মামলায় অন্য ৬ জন অভিযুক্ত আগেই তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হলেও ঝাড়গ্রামের নৃপেনপল্লীর বাসিন্দা ঠাকুরদাস বাস্কে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এই অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতির এই মামলায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









