"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাসপাতাল পরিদর্শনে এসে ক্ষোভে ফেটে পড়েন বিধায়িকা, এমন কি ঘটলো মালদা হাসপাতালে?

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ ইঁদুরের উৎপাতে জর্জরিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ রোগীদের শরীরে কামড় দিচ্ছে ইঁদুর। আর তাই ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। ঝাঁ চকচকে অত্যা6ধুনিক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাতের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এমন দৃশ্যে হাসপাতালের ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী শনিবার হাসপাতাল পরিদর্শন করেন। এবং এই অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন।

এদিন হাসপাতাল ঘুরে দেখেন শ্রীরূপা মিত্র চৌধুরী। রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের ভেতরে দেখা যায়, ইঁদুর ধরার কল। নোংরা ভর্তি। মোবাইলে সেই ছবি তোলেন প্রাক্তন বিধায়ক। হাসপাতালের অব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “ইঁদুর ধরার যন্ত্র আছে মানে মালদহ মেডিক্যাল হাসপাতালে ইঁদুর রয়েছে। শুধু ইঁদুর নয়, চারিদিক নোংরা। ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ। সরকার বদল হয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের মনোভাবের পরিবর্তন ঘটেনি। তাই এমন পরিস্থিতি। আমাদের সত্য কথা তুলে ধরতে কোনও আপত্তি নেই। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। আমরা কথা দিচ্ছি, মালদহ মেডিক্যাল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি তুলে ধরবেন বলে তিনি জানান।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে নেন। রোগীদের যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য ইঁদুর ধরার কল বসানো হয়েছে জানিয়ে তাঁর সংযোজন, “ইঁদুরের উৎপাত রয়েছে। ইঁদুর ধরতে আমরা মেশিনও রেখেছি। কিন্তু, ওরা ফলস সিলিংয়ে উঠে যাচ্ছে। ফলে ধরতে কিছু সমস্যা হচ্ছে।” বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা নিয়ে তিনি বলেন, “পাইপলাইনের সমস্যার জন্য হাসপাতালে জল জমছে।” ইঁদুরের উৎপাতে সবচেয়ে সমস্যায় পড়েছেন রোগীরা। রাতে ভয়ে ঠিকমতো ঘুমোতে পারেন না তাঁরা। যখন তখন বিছানায় উঠে পড়ে ইঁদুর। এক রোগীর আত্মীয় বলেন, “রাতে ইঁদুর আসে। রোগীর বিছানায় উঠে যায়। মশারির তলায় ঢুকে যায়।” কীভাবে এই সমস্যার চিরস্থায়ী সমাধান হবে, সেটাই এখন প্রশ্ন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30