"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কর্মরত অবস্থায় পুলিশকর্মীরা আর ব্যবহার করতে পারবেন না মোবাইল বা হেডফোন

Share

রায়া দাসঃ কলকাতাঃ এবার কর্মরত অবস্থায় মোবাইল, ইয়ারফোন, হেডফোন ব্যবহার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ কড়া নির্দেশিকা জারি করলেন। নির্দেশিকায় অজয় নন্দ জানান, “কলকাতা পুলিশের কোনো ইউনিটে সেন্ট্রি ডিউটি পালনের সময় মোবাইল, ইয়ারফোন অথবা হেডফোনের মতো কোনওরকম গ্যাজেট ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশ ভঙ্গ করলে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, নির্দেশে স্পষ্ট করে দেওয়া হল, ডিউটি চলাকালীন মোবাইলে কথা বললে কিংবা হেডফোনে ব্যস্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

থানার গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রি। থানার বাইরে নিরাপত্তার জন্য মোতায়েন থাকেন পুলিশকর্মীরা। থানায় কে আসছেন, কে বাইরে যাচ্ছেন, সব নজর রাখেন। থানার নিরাপত্তার দায়িত্ব তাঁদের কাঁধেই। কিন্তু,  মাঝেমধ্যেই দেখা যায়, সেন্ট্রিতে কর্মরত পুলিশকর্মী মোবাইলে কথা বলতে ব্যস্ত রয়েছেন। আবার কেউ হেডফোনে গান শুনছেন। বিশেষ করে রাতের দিকে এসব দেখা যায়। তা বন্ধ করতেই এই কড়া নোটিস বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। তবে বিশেষ প্রয়োজন পড়লে পুলিশকর্মীরা অবশ্যই মোবাইলে কথা বলতে পারেন বলে পুলিশকর্তারা স্পষ্ট করে দিলেন। 

এর আগেও কর্মরত অবস্থায় মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু, পুলিশকর্মীদের একাংশ সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই মোবাইলে ব্যস্ত থাকতেন বলে অভিযোগ। তা বন্ধ করতেই কলকাতার পুলিশ কমিশনার কড়া নির্দেশিকা দিলেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930