"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফ্লিপকার্টের CEO-র সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী, তবে কি বঙ্গে বিনিয়োগের সম্ভাবনা?

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডানকুনিতে লাক্স কোজির একটি কারখানার শিলান্যাস করেছেন। আর এবার নবান্নে আরো এক সংস্থার সাথে বৈঠক সারলেন। আজ শুভেন্দু অধিকারী ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের সিইওর সাথে বৈঠক সারলেন। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পেজে ছবি প্রকাশ করে সেই খবর জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন সংস্থার চিফ কর্পোরেট অফিসার রজনীশ কুমার ও অন্যান্য আধিকারিকরা। মূলত ই কমার্স সেক্টর নিয়ে কথা হয়েছে বলে জানানো হয়েছে। কোনও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। রাজ্যে শিল্প আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। ডানকুনিতে লাক্স কোজ়ির নতুন প্ল্যান্টের শিলান্যাস হয়েছে ইতিমধ্যেই। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে শ্যাম স্টিল। বিনিয়োগ করছে আমুল। এদিকে, পরপর সঞ্জীব গোয়েঙ্কা, করণ আদানিদের সঙ্গে বৈঠকও সেরেছেন শুভেন্দু অধিকারী। সমুদ্র বন্দর তৈরির কাজও এগিয়েছে অনেকটাই।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30