"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দীর্ঘদিনের দুর্বল সাঁকো ভেঙে গিয়ে নদীতে উল্টে পড়লেন ৪ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ নড়বড় করছিল অনেক দিন থেকেই, শেষে ভেঙেই গেল। শালী নদীর বাঁশের সাঁকো ভেঙে নদীর জলে পড়লেন দুই বাইক আরোহী-সহ মোট ৪ জন। দ্রুত স্থানীয় বাসিন্দারা নদীর জল থেকে ওই ৪ জনকে উদ্ধার করে। ঘটনায় কেউ হতাহত না হলেও একেবারে দুমড়ে মুচড়ে একটি বাইক। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস ব্লকের ভগবতীপুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তায় রয়েছে শালী নদী। এই শালী নদীর উপর পাকা সেতু তৈরির দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু তাঁদের দাবি আজও পূরণ হয়নি। অগত্যা নদীর উপর বাঁশের নড়বড়ে ও বহু পুরানো একটি সাঁকো দিয়েই চলে যাতায়াত। স্থানীয়দের দাবি, গতকাল রাতে এক ব্যক্তি তাঁর ছেলের টিউশনে ছুটির পর বাইকে চাপিয়ে নিয়ে ভগবতীপুর গ্রামে ফিরছিলেন। বাঁশের সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সাঁকোর একাংশ একদিকে কাত হয়ে গেলে বাইক সহ ওই দুই আরোহী প্রায় ৩৫ ফুট উঁচু সাঁকো থেকে শালী নদীর জলে পড়ে যান।

এই ঘটনার সময় স্থানীয় দুই ব্যক্তি সাঁকো মেরামতের কাজ করছিলেন। তাঁরাও নদীর জলে পড়ে যান। এরপর দ্রুত স্থানীয়রা জলে নেমে ওই ৪ জনকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় বাইকটিও।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930