"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্বেচ্ছায় পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিলেন TMC নেতা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর আরামবাগ-মেদিনীপুর সাত নম্বর রাজ্য সড়কের গোঘাটের কাঁটালির পচাখালি এলাকায় তৃণমূল নেতা মনোরঞ্জন পাল পার্টি অফিস স্বেচ্ছায় বিজেপির হাতে তুলে দিলেন। আর এই কাজ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। যদিও তিনি জানালেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন।

এদিন পার্টি অফিস পেয়েই গেরুয়া রং করে দিলেন বিজেপি কর্মীরা। কে এই মনোরঞ্জন পাল? ১৯৯৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মনোরঞ্জন পাল গোঘাট ১ নম্বর ব্লকে ব্লক সভাপতি ছিলেন। পরবর্তীতে মনোরঞ্জন বাবুকে সরিয়ে অন্য ব্লক সভাপতি ঘোষণা করে দল। তারপর থেকেই মনোরঞ্জন বাবু পঁচাখালির এই পার্টি অফিস তৈরি করেছিলেন। পচাখালীতে এই কার্যালয়ে দলীয় কাজকর্ম করতেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় এই পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিয়েছেন।

মনোরঞ্জনবাবু বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। আমি মমতার লোক। যে উন্নয়নের সাথী হব তার সঙ্গে থাকব। আমি অভিষেকের সঙ্গে নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।” আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা বলেন, “আজ গোঘাটে তৃণমূল নেতা বলছেন পার্টি অফিস দিয়ে দিয়েছেন। এখানে ভাবতে হবে তৃণমূলের সময় ওঁকে গুরুত্ব দেওয়া হয়নি। এরপর উনি বিজেপির সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন। বিজেপির প্রয়োজন নেই দখল করার।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31