"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘ভালো তো। এতে খারাপ কিছুই নেই’, ঋতব্রতর শিবিরে নাম লেখাতেই জানান অনুব্রত মণ্ডল

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ জল্পনা সত্যি করে এবার অনুব্রত মণ্ডল ঋতব্রতর শিবিরে নাম লেখালেন। এরপরই বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি হিসেবে ঘোষণা করা হলো অনুব্রত মণ্ডলের নাম। অনুব্রত মণ্ডল জানান, ‘‘জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সেটা ভালো তো। এতে খারাপ কিছুই নেই। আমার খুব শরীর খারাপ, এখন আর বেশি কিছু বলতে পারব না।’’

বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের দাপট বহু পুরোনো। তৃণমূল আমলে তিনিই ছিলেন বীরভূমের অবিসংবাদিত নেতা। অনুব্রত মণ্ডলের বিভিন্ন ডায়লগ নিয়ে চর্চাও কম হয়নি। বীরভূমের মাটিতে কান পাতলে শোনা যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর নিরন্তর টানাপড়েনের কথাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই মঞ্চের উপর ২ জনের মধ্যে টানাপড়েন প্রকাশ্যে চলে এসেছিল। সেই কাজল শেখ এখন ঋতব্রতপন্থী তৃণমূলে। বিধানসভা ভোটে হাঁসন থেকে জিতেছেনও তিনি। এ বার সেই গোষ্ঠীই অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার সভাপতি করল।

বীরভূমে অনুব্রতর ক্ষমতায় ধাক্কা লাগে গোরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরে। তিনি তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। ওই টালমাটালের পরে বীরভূম জেলায় তৃণমূল আলাদা করে কোর কমিটি তৈরি করে। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও অনুব্রত আর তৃণমূল জেলা সভাপতি পদে আসেননি। কোর কমিটির সদস্য হয়েছিলেন, সেই কোর কমিটি বীরভূমে তৃণমূলের সংগঠন দেখত। এখন বীরভূমের সেই নেতাদের প্রথমসারির প্রায় সকলেই ঋতব্রত শিবিরে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930