"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘তৃণমূলে যা যা সমস্যা রয়েছে তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়’, দাবী কেষ্টর

Share

রায়া দাসঃ কলকাতাঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এখন অনুব্রত মণ্ডল ঋতব্রতর শিবিরে যোগ দিয়েছেন। ঋতব্রত শিবিরের বীরভূম জেলা সভাপতি তিনি।অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের। এর আগে গোরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। এতদিন পরে সেই জেলযাত্রার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন তিনি। অভিষেকের জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল বলে অভিযোগ করলেন তিনি।

তৃণমূলে যা যা সমস্যা রয়েছে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অনুব্রত মণ্ডল। এখন যা অবস্থা তাতে, কেউ আর মমতা-শিবিরে থাকবেন না বলেও মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। এদিন ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এ দিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের সঙ্গে দেখা করেছেন অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা। বুধবার, গোলপার্কে ঋতব্রত শিবিরের তরফে ২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে মিটিং ছিল। সেখানেই যোগ দেন অনুব্রত মণ্ডল, মদন মিত্র। এদিনই বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বলেন, ‘‘বেইমানদের জন্য করজোড়ে ক্ষমা চাইছি।এই সেটিং নিজে করলে এই অত্যাচার সহ্য করতে হতো না।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31