"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চার বছরের বন্ধ তালা খুলতে চলেছে বর্ধমানের মিষ্টি হাবের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ তৃণমূল সরকারের আমলে সাড়ে তিন কোটি টাকা খরচ করে তৈরি মিষ্টি হাব চার বছর ধরে তালা বন্ধ। এবার সেই জায়গায় ফুড প্রসেসিং সেন্টার করতে উদ্যোগী বাংলার বিজেপি সরকার।

২০১৭ সালে আসানসোলে জেলা ভাগের মঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরের মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন। ঘটা করে চালু হলেও মুখ থুবড়ে পড়েছিল ব্যবসা। দোকানপাট চালু হলেও জমেনি ব্যবসা। ফলে অচিরেই বন্ধ হয়ে যায় একের পর এক দোকানের ঝাঁপ। যদিও পরবর্তীতে জেলাপ্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে মিষ্টি হাবকে সচল করার চেষ্টা হয়। কিন্তু কোনও চেষ্টাই কাজে লাগেনি। ফলে একতলার ১০টি এবং দোতলার ১৫টি দোকানে পাকাপাকি তালা পড়ে যায়। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে একবার মিষ্টি হাবে মিষ্টি মেলার আয়োজন করা হয়। কিন্তু তাতেও বিশেষ চিঁড়ে ভেজেনি।

মিষ্টি হাব নিয়ে সমীক্ষা করা করা হয়। বিশেষজ্ঞরা কথা বলেন জেলাশাসকের সঙ্গে। কিন্তু তারপরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। চার বছর ধরে তালা বন্ধ মিষ্টি হাব। এবার তালা খুলতে আগ্রহী নতুন সরকার। রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, সরকারি জায়গা মানুষের কাজে ব্যবহৃত হবে। শিল্প আসুক, মানুষ কাজ পাক, এটাই মূল লক্ষ। এখানে একটা ফুড প্রসেসিংয়ের প্রপোজাল রাখা হয়েছে। এছাড়াও রাইসের ইউনিট বা আলুর হাবও চালু করতে পারি। কিছুদিনের মধ্যেই এই বিল্ডিংয়ের একটা ব্যবস্থা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930