"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খুলতে চলেছে রাজ্যের সমস্ত বন্ধ জুটমিল

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থান হবে। সেই মতোই এবার বড় পদক্ষেপ করলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রতিশ্রুতি মতো ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব কয়টি জুট মিল খুলতে চলেছে।

মঙ্গলবার নিউ সেক্রেটারিটে শ্রম দফতরে শ্রমমন্ত্রীর উপস্থিত ছিলেন। হুগলি , হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দোলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তি গড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস সরকার এবং জেলর অন্যান্য আধিকারিকরা।

সিদ্ধান্ত নেওয়া হয়, এই সব ক’টি জুট মিল আগামী ১০ ই জুলাই এর মধ্যে খুলে যাবে। শুধু তাই নয়, মিল কর্তৃপক্ষ এই মর্মে ‘সাসপেনশন অব ওয়ার্ক’ তুলে নেওয়ার নোটিস দেয়। জানা যাচ্ছে, প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এরপর ১৬ ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। এ দিনের, এই সিদ্ধান্তের ফলে7 প্রায় ২০ হাজারের উপর চটকল শ্রমিক তাঁদের কাজ পুনরায় ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30