"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রদবদল ঘটলো রাজ্যের একাধিক WBCS অফিসারদের

Share

রায়া দাসঃ কলকাতাঃ ১২৪ জন WBCS অফিসারের পোস্টিং দিল নবান্ন। যার মধ্যে অনেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে ছিলেন। নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ১৭ ই জুলাইয়ের মধ্যে নতুন পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ব্লক, মহকুমা ও জেলা স্তরের প্রশাসনিক কাজকর্ম সহজ এবং গতিশীল করতে এই পরিবর্তন।

  • সুমন হাওলাদার: অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টর করা হয়েছে।
  • মানবিন্দ্র দাস: গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন।
  • পলাশ সেনগুপ্ত: বিআরএআইপিআরডি-র ডিরেক্টর পদে পোস্টিং দেওয়া হয়েছে।
  • শাওন সেন: পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন  দফতরের স্পেশাল সেক্রেটারি হয়েছেন।
  • কাঞ্চন চৌধুরী: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের মেম্বার সেক্রেটারি পদে স্থানান্তরিত হয়েছেন।
  • দিব্যেন্দু ভট্টাচার্য: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর  করা হয়েছে।
  • দীপ্তেন্দু বেরা: বন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন।
  • অংশুমান ভট্টাচার্য: ‘ডব্লিউবিআরইডিএ’-র সিইও পদে পোস্টিং পেয়েছেন।
  • বিকাশ সাহা: শ্রম দপ্তরের জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে।
  • শুভেন্দু বসু: পরিবহণ দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন।
  • সমীর বিশ্বাস: ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পদে বদলি করা হয়েছে।
  • শিবনারায়ণ বালাজী সিনহা রায়: পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এমডি করা হয়েছে।
  • নরেন্দ্র নাথ দত্ত: কৃষি দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারী হয়েছেন।
  • সৌরা মন্ডল: পরিবহণ দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর পদে পোস্টিং পেয়েছেন।
  • শুভ্রজ্যোতি ঘোষ: হিডকো-র জিএম পদে নিযুক্ত হয়েছেন।
  • পাশাপাশি বাঁকুড়া, কোচবিহার, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত জেলাশাসক পদেও রদবদল হয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930