"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শওকত মোল্লার ছেলের ক্যাফে

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনী ক্যাফেতে চলল বুলডোজার। মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল। সব নথি খতিয়ে দেখে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে, সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি শওকত মোল্লা বা তাঁর ছেলে। এবার প্রশাসনের তরফেই বুলজোজ়ার চালিয়ে ক্যাফে ভাঙার কাজ শুরু হল। আজ ভোরেই ক্যাফের সামনে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। তারপরই শুরু হয় ক্যাফে ভাঙার কাজ।

দিন কয়েক আগেই প্রশাসনের তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, ২৯ তারিখের মধ্যে ভেঙে ফেলতে হবে ক্যাফেটি। তা না হলে প্রশাসনই বুলডোজার চালাবে। প্রশাসনের নির্দেশের পর দেখা যায়, ওই ক্যাফে থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ক্যাফে ভাঙা হয়নি। তাই প্রশাসনই ওই ক্যাফে ভাঙার কাজ শুরু করে আজ। ভোরেই সেখানে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা। বুলডোজার দিয়ে প্রথমে ভাঙা হয় ক্যাফের গেট। তারপর একে একে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাফের ভিতরের ‘সাজানো বাগান’।

ক্যানিং পূর্বের বিডিও অফিসারের তত্ত্বাবধানে ভাঙার কাজ চলছিল। তিনি জানান, সরকারি জমির উপর একটা বেআইনি নির্মাণ ছিল। সেটা নিয়ে অভিযোগ জানানো হয়। শুনানির পর একটা সময় দেওয়া হয় ওঁদের। নিজের থেকে ক্যাফে ভাঙার সময় দেওয়া হয়। কিন্তু, সেই সময় পেরিয়ে যাওয়ার পর সরকারি নিয়ম মেনে ভাঙার কাজ শুরু হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031