"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার শিয়ালদহ থেকে বারাসাত অবধি চলবে এসি লোকাল

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আগে একাধিক লাইনে চালু হয়েছে। এবার শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত এসি লোকাল চালু হতে চলেছে। সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা। বর্তমানে ১০টি সার্ভিস চলছে একাধিক শাখায়। আগামী সোমবার অর্থাৎ ৬ জুলাই থেকে এই নতুন পরিষেবা শুরু করছে পূর্ব রেল। তাতেই খুশির হাওয়া এই লাইনের যাত্রীদের।

শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে সকাল ১০:৩৩ মিনিটে। বারাসত পৌঁছাবে ১১:১৮ টা নাগাদ। বারাসাত থেকে ছাড়বে ১১:২৯ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছাবে ১২:১৩ মিনিট নাগাদ। শিয়ালদহ থেকে ছেড়ে মোট পাঁচটি স্টেশন দাঁড়াবে এই এসি লোকাল। বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম। বাকি কোনও স্টেশনে দাঁড়াবে না। বর্তমানে শিয়ালদহ ভায়া বনগাঁ থেকে রানাঘাট, শিয়ালদহ থেকে রানাঘাট, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, শিয়ালদহ থেকে কল্যাণী, এসি পরিষেবা রয়েছে। উন্নত যাত্রী পরিষেবা এবং আধুনিক মানের রেক হওয়ায় যাত্রীদের সংখ্যাও অনেকটাই বেড়ে গিয়েছে। ফলের একের পর এক জায়গা থেকে চাহিদা আসছে।

বিভিন্ন শাখার যাত্রীরাই চাইছেন তাঁদের লাইনেও এসি লোকাল চালু হোক। বারাসত-সহ আশপাশের শহরতলি থেকে প্রত্যেকদিনই বড় সংখ্যায় মানুষ কলকাতা ও আশপাশের এলাকায় কাজে আসেন। সঙ্গে প্রতি বছর কালীপুুজোর সময়েও বারাসত লাইনে ট্রেনে চাহিদা থাকে তুঙ্গে। ফলে এসি লোকালের দাবিটা এই লাইনের যাত্রীরা তুলছিলেন অনেকদিন থেকেই। অবশেষে হতে চলেছে চাহিদা পূরণ। যাত্রীদের চাহিদার বিষয়টিকে মাথায় রেখেই শিয়ালদহ থেকে বারাসাত এসি লোকাল চালু করা হচ্ছে বলে জানাচ্ছে রেল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930