"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার রাজ্যবাসীর বৈদ্যুতিক বিল কমাতে ভর্তুকির ঘোষণা করলো সরকার

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্যবাসীদের জন্য বড়ো স্বস্তি। রাজ্যের বাজেটে বিদ্যুৎয়ের বিল নিয়ে বিজেপি সরকার বড়ো ঘোষণা করলো। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রতি ইউনিটে দু’টাকা করে ভর্তুকির ঘোষণা করলেন। এতে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যুতের বিল অনেকটাই কমে আসবে।

রাজ্যবাসীর অন্যতম চিন্তা বিদ্যুতের বিল নিয়ে। সেই বিল কমাতেই বড় পদক্ষেপ করল রাজ্যের বিজেপি সরকার। বিদ্যুতের বিল কমাতে প্রতি ইউনিটে ভর্তুকির ঘোষণা করা হল। এবার থেকে রাজ্যবাসী বিদ্যুতের প্রতি ইউনিটে দু’টাকা করে ছাড় ঘোষণা করা হল। এদিন বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় ভারত সরকার ১০০ ইউনিটে ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা দিচ্ছে। ৩০০ ইউনিটে ৭৮ হাজার টাকা দিচ্ছে। রাজ্যে এসসি/এসটি পরিবারের জন্য আমরা ১০০ ইউনিটে ৫ হাজার টাকা, ২০০ ইউনিটে ১০ হাজার টাকা ও ৩০০ ইউনিটে ১৫ হাজার টাকা অতিরিক্ত দেওয়া হবে।

সম্প্রতিই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় নির্দেশ দিয়েছিলেন স্মার্ট মিটার নিয়ে। রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকেই সরকারি দফতরগুলিতে স্মার্ট মিটার লাগানো হবে। দুই কোটিরও বেশি স্মার্ট মিটার লাগানো হবে। এদিন রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিদ্যুৎ দফতরের জন্য  ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930