"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ দিল ত্রিপুরার আদালত

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ফের বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরার খোয়াই আদালত সমন পাঠালো। তাঁকে অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। তাই নোটিশ দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বেশ কিছুক্ষণ টানাপড়েন চলে। শেষ অবধি এক জন তৃণমূল নেতা ওই নোটিশ গ্রহণ করেন।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। জয়া দত্ত, সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য দলীয় কর্মসূচীতে যোগ দিতে ত্রিপুরায় গিয়েছিলেন। সেখানে অশান্তি পাকানোর অভিযোগে জয়া দত্ত, সুদীপ রাহা এবং দেবাংশু ভট্টাচার্যকে গ্রেফতার করা হতেই চরম উত্তেজনা ছড়ায়। এর পরেই ধৃতদের মুক্তির দাবিতে খোয়াই থানায় অবস্থানে বসেন অভিষেক, কুণালরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। এর পরেই অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করে খোয়াই থানার পুলিশ। সেই মামলাতেই ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। ত্রিপুরার খোয়াই আদালত থেকে সমন পাঠানো হয় আলিপুর আদালতে। নির্দেশ দেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তির হাতে এদিনই নোটিস তুলে দিতে হবে।

আলিপুর আদালত থেকে বিশেষ কর্মী কালীঘাট থানায় যান। সেখান থেকে আবার কালীঘাটের বাড়িতে যান। কিন্তু সেখানে অভিষেক ছিলেন না। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন তিনি। ফলে সমন গ্রহণ করা নিয়ে বেশ কিছুক্ষণ টানাপড়েন চলে। সূত্রের খবর, শেষ পর্যন্ত তৃণমূলের এক নেতা সেই সমন গ্রহণ করেছেন। উল্লেখ্য, পরিষদীয় দলের সই জাল কাণ্ডের তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে আভিষেককে তিন বার নোটিস পাঠিয়েছেন তদন্তকারীরা। কিন্তু এখনও পর্যন্ত হাজিরা দেননি তবে। উল্টে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলায় রক্ষাকবচও চেয়েছেন। আগামীকাল তার শুনানি হবে। এর মধ্যেই ত্রিপুরা থেকে সমন এল অভিষেকের কাছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930