"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট আর বাড়ালো না। ৫.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। এর ফলে ব্যাঙ্কগুলিকেও সুদের হারে পরিবর্তন করতে হবে না। বাড়বে না ইএমআইর বোঝা। আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্চয় মালহোত্রা জানান দুইদিনের বৈঠকের পর মনিটারি পলিসি কমিটির ছয় সদস্য সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট অপরিবর্তিত রাখার।

প্রসঙ্গত, যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে। যদি আরবিআই রেপো রেট বাড়ায়, তাহলে ব্যাঙ্কগুলিও ঋণে সুদের হার বৃদ্ধি করে। এরফলে লোনের ইএমআই বা কিস্তি বেড়ে যায়। আবার রেপো রেট কমলে, ইএমআই কমে যায়। এবারে আশঙ্কা ছিল যে বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করতে পারে। তবে জনগণকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রেখেছে আরবিআই।

এদিনের সাংবাদিক বৈঠকে আরবিআইয়ের গভর্নর বলেন যে ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বের অর্থনীতি সঙ্কটের মধ্যে থাকলেও, ভারত সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। এই বছর দুর্বল বর্ষার কারণে সামগ্রিকভাবে বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। এর প্রভাব মূল্যবৃদ্ধিতেও পড়বে। তবে পর্যাপ্ত জোগান মজুত থাকায় সঙ্কট দেখা দেবে না বলেই জানান তিনি। রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে জিডিপি ৭.৬ শতাংশে অপরিবর্তিত রেখেছে। মার্চ-এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ৩.৭ শতাংশে স্থিতিশীল ছিল। সিপিআই ইনফ্লেশন ৫.১ শতাংশ থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।  দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই-ও বাড়ছে বলেই জানিয়েছে আরবিআই। দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভও স্থিতিশীল রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930