"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্কুল পড়ুয়া থেকে চাকরীপ্রার্থী সকলের জন্যই দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে রাজ্য সরকার

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ আজ কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ডিকে শিবকুমার শপথ নিয়েছেন। তারপরই তিনি বেঙ্গালুরু সহ রাজ্যের উন্নয়নের জন্য ছয় পয়েন্টের এজেন্ডা ঘোষণা করেছেন রাজ্যে নতুন যুব যুগ শুরু করতে। তিনি জানিয়েছেন, রাজ্যে কাজের সুযোগ তৈরি করা হবে। যুব সমাজ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যে উন্নয়নের জন্য বিরাট ঘোষণা। দুই হাজার কোটির সড়ক উন্নয়ন থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাসের ঘোষণাও করেছেন তিনি।

প্রথম ক্যাবিনেট বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘোষণা করেন যে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস দেওয়া হবে।  আগে রাজ্যে ছাত্রীদের বাসে যাতায়াত ফ্রি ছিল। এবার পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। কারা কারা এই সুবিধা পাবে,  কীভাবে পডুয়াদের আবেদন করতে হবে, সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যে একটি প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হবে, যাতে চাকরীপ্রার্থীরা সরাসরি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারবে। চাকরিপ্রার্থীদের এখানে রেজিস্টার করতে হবে। এছাড়া রাজ্যে ৫৬ হাজার সরকারি শূন্যপদ রয়েছে, তাও পূরণ করা হবে বলে জানান। কন্নড়বাসীই প্রাধান্য পাবে। এক মাসের মধ্য়েই এই নীতি তৈরি করা হবে বলে জানান তিনি।


রাজ্যের যুবশক্তির জন্য ১০ হাজার ভারত জোড়ো ইয়ুথ ক্লাব তৈরির ঘোষণা করেন ডিকে শিবকুমার। রাজ্য সরকার এর জন্য ১০ লাখ টাকা করে দেবে প্রতিটি ক্লাবকে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই ক্লাব তৈরি করা হবে। এই ক্লাবগুলি খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে জোর দেবে।

সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর রাস্তা সংস্কারের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে কর্নাটক সরকার।


এছাড়াও বাড়ি মালিকদের অকুপেন্সি সার্টিফিকেট ও কমপ্লিশন সার্টিফিকেটের জন্য এককালীন ছাড় দেওয়া হবে।

সম্পত্তির মালিকানার আইনি নথি তৈরিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930