"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্যের বিভিন্ন জেলায় জারি থাকছে কমলা ও হলুদ সতর্কতা

Share

রায়া দাসঃ কলকাতাঃ গরম থেকে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গবাসীর। আজ ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। দিনভর এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার সকালেই কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও কমলা সতর্কতা জারি থাকছে। তীব্রতা কম থাকলেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকছে হলুদ সতর্কতা।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে বৃষ্টির পরিস্থিতিই থাকলে সংশ্লিষ্ট জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত। গতকাল, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এই বৃষ্টির জেরে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031