রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যের একাধিক জেলায় তীব্র গরম ও তাপপ্রবাহ পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার স্কুল শিক্ষা দপ্তর আগামী দু’সপ্তাহের জন্য বিদ্যালয়গুলিকে মর্নিং শিফটে ক্লাস পরিচালনার অনুমতি দিল।

বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, “সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালবেলার সময়সূচী চালু করতে পারবে।” পাহাড়ি এলাকা ছাড়া রাজ্যের অন্য সব এলাকার জন্য এই নির্দেশ প্রযোজ্য বলে জানানো হয়েছে। শিক্ষা দপ্তরের এই নির্দেশিকায় ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পড়াশোনার যাতে ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









