"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জয়েন্ট এন্ট্রাসে প্রথম দশে জায়গা করে নিলো কলকাতার পড়ুয়ারা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল (WBJEE 2026) প্রকাশিত হয়েছে। দুপুরবেলা সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। পরীক্ষার প্রায় ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৭.৭৪ শতাংশ। মেধাতালিকার শীর্ষেই রয়েছেন কলকাতার এক পড়ুয়া। পশ্চিম মেদিনীপুর থেকেও জায়গা করে নিয়েছেন দুইজন।

  • প্রথম স্থানে রয়েছে রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা।
  • দ্বিতীয় স্থানে রয়েছে বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র সৌঋদ্ধ মণ্ডল। বিষ্ণুপুরের বাসিন্দা।
  • তৃতীয় স্থানে রয়েছে পূরব ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র উমঙ্গ ভুট। রাণীগঞ্জের বাসিন্দা।
  • চতুর্থ স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগণার ডিপিএস এর ছাত্র রাহুল কোনার।
  • পঞ্চম স্থানে রয়েছে শ্রাবণ গার্ডেন হাইস্কুলের ছাত্র শ্রাবণ ভট্টাচার্য। নদিয়ার বীজপুরের বাসিন্দা।
  • ষষ্ঠ স্থানে রয়েছে চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের ছাত্র আরহা ভট্টাচার্য।
  • সপ্তম স্থানে রয়েছে কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র সৃজন শুর। শিবপুরের ছেলে
  • অষ্টম স্থানে রয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র মণীশ সেনাপতি।
  • নবম স্থানে রয়েছে বিডি মেমোরিয়ালের ছাত্র সব্যসাচী লস্কর। সোনারপুরের বাসিন্দা।
  • দশম স্থান অধিকার করেছে কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র দেবজিত পাল। বালিগঞ্জের বাসিন্দা।

জয়েন্ট এন্ট্রান্সে এবার মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৯০১। ছাত্রের সংখ্যা ৬৭ হাজার ৩৭৮। ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৫২১জন। আর ট্রান্সজেন্ডার ২ জন। এতদিন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একবার রেজিস্ট্রেশনের পর আর রেজিস্ট্রেশন করতে হত না। এবারে তিনটে রাউন্ডেই আলাদা করে প্রত্যেক ছাত্র -ছাত্রী তিনবারই আলাদা করে প্রেফারেন্স চয়েস ফিলিং করতে পারবে। রেজিস্ট্রেশনও আলাদা ভাবে করতে পারবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31