অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তৃণমূলের হেভিওয়েট নেতার বান্ধবীকে শ্লীলহানির অভিযোগ। বান্ধবীর মেয়েকেও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়। এর জেরে তাঁরই পার্সোনাল সিকিউরিটি অফিসার কাঠগড়ায় উঠলো। অভিযোগ, “গতকাল মত্ত ব্যবস্থায় অভিযুক্ত তৃণমূলের হেভিওয়েট নেতার বান্ধবীকে শ্লীলতাহানি করেন। তার কন্যাকেও উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে বলে অভিযোগ।”

এই ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে আপাতত রাজ্য পুলিশের ওই কনস্টেবলকে গ্রেফতার করে। আর তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে গোটা অভিযোগের সত্যতা যাচাইয়ে জোরকদমে তদন্ত শুরু করা হয়েছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









