"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শহর থেকে জেলা সর্বত্র

Share

রায়া দাসঃ কলকাতাঃ আচমকা পাল্টে গেল শহরের চেহারা। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড রাস্তাঘাট। থমকে গেল মেট্রো থেকে ট্রেনের চাকা। রাস্তায় রাস্তায় এমনভাবে গাছ ভেঙে পড়েছে যে যানচলাচল একেবারে বন্ধ হয়ে পড়েছে।

শহরের একাধিক রাস্তায় গাছ পড়ায় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। রেড রোডের উপর গাছ পড়ে রাস্তা বন্ধ। সল্টলেকেও রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়েছে। অনেক জায়গায় ইন্টারনেটের তারও ছিঁড়ে পড়ে নেট পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। এদিকে, শিয়ালদহ ও হাওড়ার একাধিক শাখা সহ মধ্যমগ্রাম শাখায় গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের টিনের শেড উড়ে যাওয়ায় স্টেশনের ভিতর হু হু করে জল ঢুকে পড়েছে। আবার কবি সুভাষ এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের মাঝে গাছ পড়ে যাওয়ায় মেট্রো পরিষেবা থমকে গিয়েছে।

চারিদিকে দ্রুততার সঙ্গে সমস্ত গাছ সরানোর চেষ্টা চলছে। তবে আজ সকাল থেকেই জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছিল। আর দুপুরবেলা ২টো নাগাদ কলকাতা ও সংলগ্ন জেলাগুলি কার্যত অন্ধকারে ঢেকে যায়। এর কিছুক্ষণ পর ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। যার জেরে পথচলতি সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছেন। কালবৈশাখীর দাপটের বেশ প্রভাব পড়েছে। যদিও এখনো জায়গায় জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।





DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31